ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

মহেশখালীতে সিমেন্ট পাচারের সময় বোটসহ ৬ পাচারকারী আটক

কক্সবাজারের মহেশখালী উপকূলীয় এলাকায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্টসহ ছয় চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার মহেশখালীর নোয়াছিরি সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের মাতারবাড়ী স্টেশন এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি কার্গো বোট থেকে ফিশিং বোটে অবৈধভাবে স্থানান্তরের সময় প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। অভিযানে আটককৃতরা হলেন এম মুক্তল হোসেন চৌধুরী, এম বশির, এম সাবের, এম বেলাল হোসেন, এম আব্দুল মজিদ এবং এম আবুল বশর। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দকৃত সিমেন্ট ও বোটসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক

মহেশখালীতে সিমেন্ট পাচারের সময় বোটসহ ৬ পাচারকারী আটক

আপডেট সময় : ০৮:০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬