ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

হামলার মুখে দ্রুত সরতে গিয়ে হোঁচট খেলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি অনুষ্ঠানে বন্দুক হামলার সময় দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টাকালে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, ট্রাম্প যখন খাবারের টেবিলে বসে ছিলেন, তখন হঠাৎ ভোজকক্ষে বিকট গুলির শব্দ শোনা যায়। এর পরপরই সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে ঘিরে ফেলেন এবং দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘গুলি চলছে’ বলে চিৎকার শুরু হলে হুড়োহুড়ির মধ্যে আসন ছেড়ে ওঠার সময় ট্রাম্প হুমড়ি খেয়ে পড়ে যান।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে প্রেসিডেন্টকে নিরাপদ অবস্থানে নিয়ে যান। এই ঘটনায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বা প্রশাসনের অন্য কোনো জ্যেষ্ঠ সদস্য আহত হননি। মার্কিন সিক্রেট সার্ভিস তাৎক্ষণিকভাবে ট্রাম্পকে পুনরায় অনুষ্ঠানস্থলে ফিরতে নিষেধ করে।

এই বার্ষিক অনুষ্ঠানে সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এপির তথ্যমতে, এক বন্দুকধারী হোটেলে প্রবেশ করে গুলি চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প মার্কিন সিক্রেট সার্ভিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ত্বরিত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে সহকর্মীর বেত্রাঘাতে আহত শিক্ষিকা, এলাকায় ক্ষোভের সঞ্চার

হামলার মুখে দ্রুত সরতে গিয়ে হোঁচট খেলেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০৬:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬