ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ট্রাম্পের নৈশভোজে বন্দুক হামলা: আতঙ্কে অতিথিরা, হামলাকারী আটক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে এক নৈশভোজ চলাকালীন বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গুলির শব্দ শোনার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে কড়া নিরাপত্তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। শনিবার রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েকশ অতিথি উপস্থিত ছিলেন।

মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন হঠাৎ সাত থেকে আটটি গুলির শব্দ শোনা যায়। এতে উপস্থিত অতিথিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণ বাঁচাতে টেবিলের নিচে বা মেঝেতে লুটিয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর নিরাপত্তাকর্মীরা ট্রাম্প ছাড়াও এফবিআই পরিচালক কাশ প্যাটেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত সরিয়ে নেন।

হামলার পরপরই সন্দেহভাজন বন্দুকধারীকে হোটেলের বলরুমের বাইরে থেকে আটক করা হয়। ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি অফিস জানিয়েছে, আটককৃত ব্যক্তিকে সোমবার আদালতে হাজির করা হবে এবং তার বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সাধারণত প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্য করেই এ ধরনের গুপ্ত হামলা চালানো হয়। এ ঘটনায় একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে। ওয়াশিংটন ডিসির মেয়র জানিয়েছেন, আহত এজেন্টকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সন্দেহভাজন ব্যক্তির শারীরিক অবস্থাও পরীক্ষা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে সহকর্মীর বেত্রাঘাতে আহত শিক্ষিকা, এলাকায় ক্ষোভের সঞ্চার

ট্রাম্পের নৈশভোজে বন্দুক হামলা: আতঙ্কে অতিথিরা, হামলাকারী আটক

আপডেট সময় : ০৬:৫৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬