ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

হামলার ঘটনা ইরান নীতি থেকে বিচ্যুত করবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলিবর্ষণের ঘটনা তার ইরান বিষয়ক কঠোর অবস্থানে কোনো প্রভাব ফেলবে না। তিনি স্পষ্ট করেছেন যে, এই হামলা তাকে ইরান যুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত করতে পারবে না।

ঘটনার পরপরই হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে ট্রাম্প জানান, হামলাকারীর উদ্দেশ্য এবং এই ঘটনার সাথে ইরানের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা নিয়ে তদন্ত চলছে। তবে প্রাথমিক পর্যবেক্ষণে তিনি এর সঙ্গে যুদ্ধের কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছেন না। এছাড়া, ইরানের আলোচনার প্রস্তাব সন্তোষজনক না হওয়ায় মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্তও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কবির মৃধার শেষ বিদায়, উজিরপুরে শোকের ছায়া

হামলার ঘটনা ইরান নীতি থেকে বিচ্যুত করবে না: ট্রাম্প

আপডেট সময় : ০৬:৫১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬