ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মহাকাশ গবেষণায় পাকিস্তানের বড় মাইলফলক, উন্নত ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ

চীনের কারিগরি সহায়তায় মহাকাশ বিজ্ঞানে এক নতুন উচ্চতায় পৌঁছাল পাকিস্তান। চীনের শানসি প্রদেশের তাইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তানের উচ্চক্ষমতাসম্পন্ন রিমোট সেন্সিং ইমেজিং স্যাটেলাইট ‘পিআরএসসি-ইও৩’ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। লং মার্চ-৬ রকেটের মাধ্যমে উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়।

পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা ‘সুপারকো’ জানিয়েছে, এটি তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট। এই উপগ্রহটি মূলত প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণ এবং নগর পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হবে। এতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত তথ্য বিশ্লেষণ প্রযুক্তি দ্রুত এবং নির্ভুল তথ্য প্রদানে সক্ষম।

এই ঐতিহাসিক অর্জনে অভিনন্দন জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, এটি পাকিস্তানের বৈজ্ঞানিক অগ্রগতির এক অনন্য নিদর্শন। তারা এই সাফল্যের জন্য সুপারকোর বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রশংসা করার পাশাপাশি চীনের দীর্ঘদিনের কৌশলগত সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কবির মৃধার শেষ বিদায়, উজিরপুরে শোকের ছায়া

মহাকাশ গবেষণায় পাকিস্তানের বড় মাইলফলক, উন্নত ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ

আপডেট সময় : ০৬:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬