ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ইসরায়েলে নেতানিয়াহুর পদত্যাগ ও তদন্তের দাবিতে গণবিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে তেল আবিবসহ দেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে একটি আনুষ্ঠানিক কমিশন গঠনের দাবি জানিয়েছেন।

তেল আবিবের হাবিমা স্কয়ার ছিল বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু, যেখানে কড়া পুলিশি পাহারার মধ্যে হাজার হাজার মানুষ জড়ো হন। বিক্ষোভকারীরা গাজা উপত্যকায় আটক বন্দিদের প্রতি সরকারের আচরণের কঠোর সমালোচনা করে স্লোগান দেন। জেরুজালেমেও শত শত মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়া হাইফার হোরেভ সেন্টারে প্রায় এক হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন এবং দেশটির অন্যান্য এলাকা থেকেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

নেতানিয়াহু ৭ অক্টোবরের হামলার বিষয়ে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করতে বরাবরই অস্বীকার করে আসছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কবির মৃধার শেষ বিদায়, উজিরপুরে শোকের ছায়া

ইসরায়েলে নেতানিয়াহুর পদত্যাগ ও তদন্তের দাবিতে গণবিক্ষোভ

আপডেট সময় : ০৬:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬