ইরান নিয়ে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কঠোর সমালোচনা করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ। তিনি ইরানের সঙ্গে এই সংঘাতকে ‘সম্পূর্ণ অপ্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন। জার্মান চ্যান্সেলরের মতে, এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং ইউরোপ ও এশিয়াসহ বিশ্বজুড়ে অস্থিরতা ও উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। তিনি মনে করেন, এই সংঘাত বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে দুই দিনব্যাপী বৈঠক শেষে মের্জ বলেন, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একটি ঐক্যবদ্ধ ইউরোপের কোনো বিকল্প নেই। তিনি পরিবর্তিত অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে ইইউভুক্ত দেশগুলোকে প্রস্তুত থাকার আহ্বান জানান। চ্যান্সেলরের এই কড়া অবস্থান ইরান ইস্যুতে পশ্চিমা বিশ্বের অভ্যন্তরীণ কৌশলগত মতভেদকে আরও স্পষ্ট করে তুলেছে।
রিপোর্টারের নাম 























