ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের দক্ষতা বাড়ানোর তাগিদ

গ্রাম পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধি ও তাদের দায়িত্ব পালনে আরও সচেষ্ট করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ইসমাইল হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। তিনি বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও গ্রামীণ জনপদে শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের সক্ষমতা আরও বাড়ানো সম্ভব।

শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। প্রশিক্ষণ কোর্সে উপজেলার ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা আইনি ও প্রশাসনিক বিষয়ে আরও দক্ষ হয়ে উঠবেন এবং তৃণমূল পর্যায়ে সেবার মান বৃদ্ধি পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ছাত্রদলের হামলায় আহত ছাত্রকে দেখতে জামায়াত সেক্রেটারি হাসপাতালে

তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের দক্ষতা বাড়ানোর তাগিদ

আপডেট সময় : ০৬:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬