ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ে চা-বাগানে বজ্রপাত: এক শ্রমিকের মৃত্যু, আহত ১

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্তবর্তী একটি চা-বাগানে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে সোহরাওয়ার্দী (৪০) নামের এক চা-শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাওয়ার্দী সোনাপাতিলা মাধগজ এলাকার আব্দুস ছামাদের ছেলে। এই ঘটনায় মোস্তফা নামের আরও এক শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনাপাতিলা এলাকার একটি চা-বাগানে সোহরাওয়ার্দীসহ তিনজন শ্রমিক চা-পাতা সংগ্রহের কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহরাওয়ার্দীর মৃত্যু হয়। পাশে থাকা মোস্তফা নামের আরেক শ্রমিক গুরুতর আহত হলেও, তাদের সঙ্গে থাকা তৃতীয় শ্রমিকের কোনো ক্ষতি হয়নি। আহত মোস্তফাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে নিহত শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ছাত্রদলের হামলায় আহত ছাত্রকে দেখতে জামায়াত সেক্রেটারি হাসপাতালে

পঞ্চগড়ে চা-বাগানে বজ্রপাত: এক শ্রমিকের মৃত্যু, আহত ১

আপডেট সময় : ০৬:২৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬