ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ডাকাতিয়া নদীতে ডুবে ইমামের মৃত্যু: ২৪ ঘণ্টা পর লাশ উদ্ধার

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর মুফতি মো. শামছুদ্দিন আহমেদ (৫৫) নামের এক ইমামের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চাঁদপুর পৌরসভার উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়, যা এলাকায় শোকের ছায়া ফেলেছে।

এতিমখানার বাবুর্চি জানান, শনিবার জোহরের নামাজের পর ইমাম সাহেব নদীতে গোসল করতে যান। কিন্তু আসরের নামাজের সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় বাবুর্চি নদীর পাড়ে গিয়ে তার জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি এতিমখানার সেক্রেটারি মাও. মো. আবদুর রহমানকে জানানো হয়। পরে তিনি ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও মডেল থানা পুলিশকে খবর দেন।

এতিমখানার সেক্রেটারি আব্দুর রহমান জানান, খবর পাওয়ার পর তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা শনিবার রাত ১০টা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও ইমাম সাহেবকে খুঁজে পাননি। অবশেষে রবিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয় এবং দাফনের ব্যবস্থা করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দত্ত এ বিষয়ে জানান, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডাকাতিয়া নদীতে ডুবে ইমামের মৃত্যু: ২৪ ঘণ্টা পর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:১৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬