ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ে বজ্রসহ ভারী বৃষ্টি, বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। জেলাজুড়ে রাত থেকেই বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। রোববার দুপুর পর্যন্ত থেমে থেমে চলা এই বৃষ্টিতে সাধারণ মানুষের জনজীবনে ছন্দপতন ঘটেছে।

এদিকে জেলার আটোয়ারী উপজেলায় চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে আকাশে গভীর মেঘমালার সৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ধারা আগামী ১ তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। জেলাজুড়ে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে বজ্রসহ ভারী বৃষ্টি, বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৬:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬