ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিবাদ, ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসা নিয়ে তুচ্ছ ঘটনার জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে নবীনগর সদর বাজারের মনোবাবুর ঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হানিফ মিয়া (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকায় বসার জায়গা নির্ধারণ নিয়ে হানিফ মিয়ার সঙ্গে একই এলাকার মোহাম্মদ খাঁর ছেলে এলেম খাঁর কথা কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে এলেম খাঁ হানিফ মিয়াকে লক্ষ্য করে সজোরে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শারবানু বেগম জানান, তারা নৌকাযোগে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে তুচ্ছ কারণে বিবাদের জেরে তার স্বামীকে আঘাত করে হত্যা করা হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিবাদ, ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

আপডেট সময় : ০৬:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬