ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর সহায়তা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করে তাদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছেন।

জানা যায়, গত ১৭ এপ্রিল দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই মো. ইউসুফের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ অর্থ, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে। আকস্মিক এই ঘটনায় পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়ে।

এই অবস্থায় রোববার সকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ও রাজাবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নতুন ঢেউটিন বিতরণ করা হয়। এ সময় গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত পুনর্বাসনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ, রাজাবাড়ি ইউনিয়ন আমির মো. আনোয়ার হোসেন এবং ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মো. আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয়রা এই উদ্যোগকে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতৃত্বের অভাবই দেশকে পিছিয়ে দিয়েছে: পানিসম্পদ মন্ত্রী

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর সহায়তা

আপডেট সময় : ০৬:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬