গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অব্যবস্থাপনা ও ঘাট সংকটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরিঘাটের মধ্যে বর্তমানে মাত্র দুটি সচল থাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। এছাড়া পন্টুন মেরামতের নামে ৭ নম্বর ঘাট দীর্ঘ এক সপ্তাহ ধরে বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, নতুন কেনা কোটি টাকার পন্টুন অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে মরিচা ধরছে, অথচ পুরোনো ও ঝুঁকিপূর্ণ পন্টুন দিয়ে কোনোমতে ফেরি পারাপার চলছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের দাবি, পন্টুন মেরামতের কাজ দ্রুত শেষ করে ঘাট স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে নিয়মিত যাতায়াতকারী চালকদের মতে, অন্তত চারটি ঘাট সচল না থাকলে এই রুটের দুর্ভোগ কমানো সম্ভব নয়।
রিপোর্টারের নাম 
























