ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ফরিদগঞ্জে নাতির মৃত্যুর শোক সইতে না পেরে প্রাণ গেল নানির

চাঁদপুরের ফরিদগঞ্জে নাতির মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নানি আফিয়া বেগমের (৬৫) মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নূরপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নাতি ও নানির এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিগারেট খাওয়ার একটি ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে রিফাত হোসেন (১৯) নামের এক তরুণের সঙ্গে প্রতিবেশী নাঈম ও অন্যদের ঝগড়া হয়। একপর্যায়ে সংঘর্ষে রিফাত গুরুতর আহত হন। পরে রিফাত মারা গেছেন—এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তা শুনে অসুস্থ হয়ে পড়েন তার নানি আফিয়া বেগম। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাতির মৃত্যুর শোক সইতে না পেরেই বৃদ্ধা স্ট্রোক করেছিলেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতৃত্বের অভাবই দেশকে পিছিয়ে দিয়েছে: পানিসম্পদ মন্ত্রী

ফরিদগঞ্জে নাতির মৃত্যুর শোক সইতে না পেরে প্রাণ গেল নানির

আপডেট সময় : ০৬:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬