কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।
শাহরাজ নামে ওই বহুতল মার্কেটটিতে ইলেকট্রনিকস পণ্যসহ বিভিন্ন সামগ্রীর বেশ কয়েকটি দোকান রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়, তবে কীভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ পরে জানা যাবে।
রিপোর্টারের নাম 
























