ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাংবাদিক ও শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ এবি পার্টির

সম্পাদিত স্ক্রিনশটকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতি, শিক্ষার্থীকে হত্যার হুমকি, তার কক্ষে তল্লাশি এবং শাহবাগ থানায় ভুক্তভোগীর জিডি গ্রহণের প্রেক্ষিতে ‘মব’ তৈরি ও সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বলে অভিহিত করেছে এবি পার্টি।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে রাজধানীর শাহবাগ থানা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাগুলোর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উল্লেখ করেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ স্বেচ্ছায় আইনি আশ্রয় নিতে শাহবাগ থানায় গেলেও তাকে দীর্ঘ সময় আটকে রাখা হয় এবং তার সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়নি, বরং হয়রানি করা হয়েছে। এটি নাগরিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থী বলে তারা মন্তব্য করেন।

বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি দেখতে থানায় গেলে ঢাবি ডাকসু নেতা এবি জুবায়ের ও এবিএম মোসাদ্দেকের উপর হামলা করা হয়। থানার ভেতরে ‘মব’ তৈরি করে এই হামলা রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য গুরুতর হুমকি বলে তারা মনে করেন। অতীতেও এ ধরনের ঘটনা ঘটলেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন। এবি পার্টির নেতারা ফ্যাক্ট-চেকিংয়ে সংশ্লিষ্ট ফটোকার্ডটি ভুয়া বলে দাবি করেছেন।

এবি পার্টির নেতৃবৃন্দ সরকারের কাছে দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ভুক্তভোগী শিক্ষার্থী ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করা, থানার ভেতরে সংঘটিত হামলার নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণ ব্যবস্থা বহাল রাখছে সরকার

সাংবাদিক ও শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ এবি পার্টির

আপডেট সময় : ০৬:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬