কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ট্রাক্টরের চাকায় হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে মো. শিপন (২৮) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার চরবাকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিপন পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার রামনগর এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক্টরের চাকায় হাওয়া দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে চাকাটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 

























