ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভেঙেছে অতীতের সব রেকর্ড। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে রাজ্যজুড়ে ৮৪ দশমিক ৬৯ শতাংশ ভোট পড়েছে, যা রাজ্যের নির্বাচনি ইতিহাসে সর্বোচ্চ। ২৩৪টি আসনের এই নির্বাচনে প্রায় ৪ কোটি ৮৫ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, সকাল থেকে রাত পর্যন্ত চলা এই ভোটগ্রহণ প্রক্রিয়ায় জনগণের বিপুল সাড়া রাজ্যের গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করেছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই অসামান্য ভোটার উপস্থিতিকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই রেকর্ড পরিমাণ ভোট আগামী দিনে তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ ও নতুন সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রিপোর্টারের নাম 























