ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জের দিরাইয়ে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় আগামী শনিবার টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার দিরাই উপজেলার আবাসিক প্রকৌশলী (পিডিবি) কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিরাই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যেই মেরামত কাজ শেষ করার সর্বাত্মক চেষ্টা করা হবে। কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। এই সাময়িক অসুবিধার জন্য দিরাই উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের কাছে কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং তাদের সহযোগিতা কামনা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে পোপ লিও’র শান্তির বার্তা

সুনামগঞ্জের দিরাইয়ে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আপডেট সময় : ১১:৩৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬