ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

সিদ্ধেশ্বরীতে পিকআপের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত, চালক আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী মনোয়ারা হাসপাতালের সামনে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় হারুন অর রশিদ (৪৫) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটক করেছে পুলিশ এবং গাড়িটি জব্দ করা হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে। নিহতের ভাই বিল্লাল হোসেন জানান, হারুন অর রশিদ বেইলি রোডের মনোয়ারা হাসপাতালের পাশে এক ব্যক্তির প্রাইভেটকারের চালক হিসেবে কর্মরত ছিলেন। ডিউটি শেষ করে তিনি গাড়িটি রেখে গেটের সামনে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলার সময় একটি বেপরোয়া পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৫২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহত হারুন অর রশিদ কিশোরগঞ্জ সদর উপজেলার পাটদা কাঠালিয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। তিনি বেগুনবাড়ি এলাকায় বসবাস করতেন এবং তার স্ত্রী ও সন্তানরা গ্রামের বাড়িতে থাকেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নিজ বাড়ির পথে আইনজীবীকে কুপিয়ে হত্যা, শোক ও ক্ষোভের ছায়া

সিদ্ধেশ্বরীতে পিকআপের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত, চালক আটক

আপডেট সময় : ০৪:১৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬