ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মৌলভীবাজারে রেলপথে স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রেলপথের ওপর স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে রেলপথের ওপর বেশ কয়েকটি স্লিপার পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এই রেলপথ দিয়ে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেনগুলো চলাচল করে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজন দ্রুত বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেলপথের ওপর থাকা স্লিপারগুলো সরিয়ে ফেলেন।

ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার পলাশ দাস বলেন, ‘যদি সেই সময়ে কোনও ট্রেন ওই পথে চলাচল করতো, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। ঘটনাটি উদ্বেগজনক। বিষয়টি আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন রেলওয়ে ও থানা পুলিশের সদস্যরা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ‌‘রেলপথের ওপর স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটিকে নাশকতার প্রচেষ্টা হিসেবে দেখছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক নূর

মৌলভীবাজারে রেলপথে স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা

আপডেট সময় : ১০:১৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫