ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মানবিক আবেদনে দেড় মাসের শিশুসহ জামিন পেলেন যুব মহিলা লীগ নেত্রী

তেজগাঁও থানার একটি বিস্ফোরক ও সহিংসতার মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম তার দেড় মাস বয়সী কন্যাসন্তানসহ জামিন পেয়েছেন। মানবিক দিক বিবেচনা করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। আইনি প্রক্রিয়া ও নথিপত্র যাচাই-বাছাই শেষে বুধবার দুপুরে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।

এর আগে সোমবার রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়েছিল। শিশুসন্তানকে নিয়ে কারাগারে থাকার বিষয়টি গণমাধ্যমে আসার পর আদালত দ্রুত জামিনের আদেশ দেন। বিচারকের সই ও দাপ্তরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মা ও শিশুকে মুক্তি দেওয়া হয়। কারাগারের সিনিয়র জেল সুপার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরোধ প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সম্ভব: ইরান

মানবিক আবেদনে দেড় মাসের শিশুসহ জামিন পেলেন যুব মহিলা লীগ নেত্রী

আপডেট সময় : ০৩:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬