ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নওগাঁয় একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা: মামলা দায়ের

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নিহত গৃহবধূ পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য নিহত হাবিবুর রহমানের পরিবারের চার সদস্যকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের একটি পুকুরে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, গত সোমবার মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা এবং তাদের দুই শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া ও আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরোধ প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সম্ভব: ইরান

নওগাঁয় একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা: মামলা দায়ের

আপডেট সময় : ০৩:০২:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬