বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেয়ে নিজের দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও সংগ্রামের বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, দলের জন্য দীর্ঘ ৩৮ বছরের ত্যাগ এবং ফ্যাসিবাদী সরকারের আমলে অসংখ্যবার হামলা-মামলার শিকার হওয়ার পরও কেন তিনি মূল্যায়িত হলেন না।
শাহানা আক্তার শানু তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের স্মৃতিচারণ করে বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সক্রিয়তার কারণে তার পরিবারের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে এবং তার সন্তানের শিক্ষাজীবন ও কর্মজীবনের পথেও বাধা সৃষ্টি করা হয়েছে। ছাত্রদল থেকে শুরু করে দলের দুঃসময়ে রাজপথে থাকা এই নেত্রী দলের কাছে তার দীর্ঘদিনের অবদানের যথাযথ স্বীকৃতি ও মূল্যায়ন প্রত্যাশা করেছেন।
রিপোর্টারের নাম 























