ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

রাবিতে ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস, বিচারের দাবিতে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা এলাকায় বহিরাগতদের হেনস্তা ও চাঁদাবাজির প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। আহত শিক্ষার্থীরা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র হাসান ও আজাহারুল ইসলাম। এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার বিকেলে চারুকলা এলাকায় এক শিক্ষার্থী ও তার বান্ধবীকে হেনস্তা করে টাকা দাবি করেন ছাত্রদল নেতা হাসিব। এর প্রতিবাদ করায় রাতে প্যারিস রোড এলাকায় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। বিক্ষোভে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাকসু নেতৃবৃন্দ এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না এবং তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই তিউনিসিয়ার কোচের বিদায়: দায়িত্ব হার্ভে রেনার্ডের কাঁধে

রাবিতে ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস, বিচারের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৩:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬