ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

‘মোদিবিরোধী ফেসবুক পোস্টের কারণেই আমাকে গুম করা হয়’: ট্রাইব্যুনালে মাসরুর আনোয়ার

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও অমানুষিক নির্যাতনের শিকার মাসরুর আনোয়ার চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর সাক্ষ্য দিয়েছেন। বুধবার ট্রাইব্যুনাল-১-এ শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীদের জেরার জবাবে তিনি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে ফেসবুকে লেখালেখি করার কারণেই তাকে গুম করা হয়েছিল।

এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১২ সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জন আসামির আইনজীবীরা দ্বিতীয় দিনের মতো মাসরুরকে জেরা করেন। জেরা চলাকালে আইনজীবী তাবারক হোসেন তাকে প্রশ্ন করেন যে, মোদিবিরোধী পোস্টের কারণে তাকে আটক করা হয়নি—এমন দাবি সত্য কি না। জবাবে মাসরুর দৃঢ়ভাবে বলেন, এই দাবি সঠিক নয়; বরং ওই লেখালেখির কারণেই তাকে তুলে নেওয়া হয়েছিল।

জেরার এক পর্যায়ে মাসরুর তার জনহিতকর কাজের কথা উল্লেখ করে জানান, তিনি আত্মীয়-স্বজন ও বন্ধুদের সহায়তায় রোহিঙ্গাদের জন্য একটি মসজিদ নির্মাণ করেছিলেন। তবে আইনজীবী তাকে এই চ্যারিটি কার্যক্রমের আড়ালে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ তুললে তিনি তা সরাসরি অস্বীকার করেন। তিনি স্পষ্ট জানান, কোনো রাজনৈতিক দল বা উগ্রবাদী সংগঠনের সাথে তার কোনো সম্পর্ক নেই। অপর এক প্রশ্নে তিনি তার গুম ও ক্যারিয়ার ধ্বংসের জন্য সরাসরি শেখ হাসিনাকে দায়ী করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরোধ প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সম্ভব: ইরান

‘মোদিবিরোধী ফেসবুক পোস্টের কারণেই আমাকে গুম করা হয়’: ট্রাইব্যুনালে মাসরুর আনোয়ার

আপডেট সময় : ০৩:০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬