ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নিয়ামতপুরে চার খুনের ঘটনায় উত্তেজনা: অভিযুক্তের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এর জেরে বুধবার বেলা ১১টার দিকে অভিযুক্ত সবুজ হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আগুনে ঘরবাড়ির আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাহাদুরপুর গ্রামে নৃশংস এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ভাগিনা সবুজ হোসেন ও তার বাবা আ. সামাদসহ তিনজনকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশিল্লখলার অবনতি রোধে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভাব ও অন্ধকার ভবিষ্যৎ: রোহিঙ্গাদের সমুদ্রে ঠেলে দিচ্ছে ‘ভাগ্যের জুয়া’

নিয়ামতপুরে চার খুনের ঘটনায় উত্তেজনা: অভিযুক্তের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

আপডেট সময় : ০৩:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬