প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৈনন্দিন আপ্যায়ন ও খাবারের ব্যয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সম্প্রতি নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় পরিবেশন করা দুপুরের খাবারের মেন্যু এবং এ সংক্রান্ত ব্যয় নিয়ে তিনি নিজের ফেসবুক পেজে বিস্তারিত তুলে ধরেন।
ডা. জাহেদ জানান, ওই সভায় মেন্যুতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়স ভাজা, ডিমের তরকারি, ডাল এবং দই। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরের খাবার ও বিকালের নাস্তা বাবদ জনপ্রতি বাজেট মাত্র ১৫০ টাকা, যা পূর্বের তুলনায় পাঁচ গুণেরও বেশি কমিয়ে আনা হয়েছে। সরকারি খরচে কৃচ্ছ্রতা সাধনের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















