ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নেত্রকোনায় জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, এলাকায় উত্তেজনা

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় সোমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার দুপুরে রোয়াইলবাড়ি ইউনিয়নের মধ্য আমতলা গ্রামে এই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় সোমা আক্তারকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরোধ প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সম্ভব: ইরান

নেত্রকোনায় জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ০৩:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬