ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

দেশজুড়ে বাড়ছে তাপপ্রবাহের তীব্রতা, ভ্যাপসা গরমে জনজীবন ওষ্ঠাগত

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের পরিধি আরও বিস্তৃতির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর আগে ১৪টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও আজ নতুন নতুন এলাকা এর আওতায় আসতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই পরিস্থিতি আগামী অন্তত দুই দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট ও শ্রীমঙ্গল ছাড়া দেশের আর কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। বৃষ্টির অভাবে তাপমাত্রার পারদ ক্রমেই ওপরে উঠছে, যার ফলে জনজীবনে অস্বস্তি বাড়ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে তীব্রভাবে। রাজধানী ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকার তাপমাত্রা আজ প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে হালকা বাতাস বইতে পারে।

তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে দেশজুড়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অস্বস্তিকর গরম থেকে তাৎক্ষণিক মুক্তির কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরোধ প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সম্ভব: ইরান

দেশজুড়ে বাড়ছে তাপপ্রবাহের তীব্রতা, ভ্যাপসা গরমে জনজীবন ওষ্ঠাগত

আপডেট সময় : ১২:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬