ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

কুমিল্লার মেঘনায় জুয়ার আসরে পুলিশের হানা, নগদ টাকাসহ গ্রেপ্তার ৮

কুমিল্লার মেঘনা উপজেলায় একটি জুয়ার আসরে ঝটিকা অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২১ এপ্রিল রাতে মানিকারচর বাজারের নিকটবর্তী শিকিরগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্থানীয় আব্দুল বাতেনের বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে আটজনকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— আব্দুল বাতেন, হেলাল উদ্দিন, মো. নাইম, জসিম উদ্দিন, আলমগীর, ডালিম মিয়া, শাহিন মিয়া ও জালাল মিয়া। তারা সবাই স্থানীয় মানিকারচর ইউনিয়নের বাসিন্দা। অভিযানকালে পুলিশ জুয়ার বোর্ড থেকে নগদ ৪৬ হাজার ৬০ টাকা, বিপুল পরিমাণ তাস এবং সাতটি স্মার্টফোন জব্দ করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ জুয়ার ব্যবসা চালিয়ে আসছিল।

মেঘনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে এলাকায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিশেষ করে হেলাল উদ্দিনের বিরুদ্ধে মারামারি ও নারী নির্যাতনের মামলা রয়েছে। এই ঘটনায় মেঘনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরোধ প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সম্ভব: ইরান

কুমিল্লার মেঘনায় জুয়ার আসরে পুলিশের হানা, নগদ টাকাসহ গ্রেপ্তার ৮

আপডেট সময় : ০৩:০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬