ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মৌলভীবাজারে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা, আহত ৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত এলিম মিয়া ভিকটিমদের বাড়িতে প্রবেশ করে অতর্কিতে হামলা চালায়। এতে বদরুন বেগম (৬৫) ও তার স্বামীসহ চারজন রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বদরুন বেগমকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানিয়েছেন, ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরোধ প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সম্ভব: ইরান

মৌলভীবাজারে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা, আহত ৩

আপডেট সময় : ০৩:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬