ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বরিশালে ডোপ টেস্টে পজিটিভ দুই পুলিশ সদস্য, চলছে তদন্ত

বরিশালের উজিরপুর মডেল থানায় কর্মরত দুই পুলিশ সদস্যের ডোপ টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নজরদারিতে রাখা হয়েছে। বাহিনীর পেশাগত মান ও শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিভাগের প্রতিটি থানার সদস্যদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। প্রাথমিক পরীক্ষায় মাদকের উপস্থিতি মেলায় ওই দুই সদস্যের নমুনা পুনরায় পরীক্ষার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পাঠানোর প্রক্রিয়া চলছে। বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান জানান, চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরোধ প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সম্ভব: ইরান

বরিশালে ডোপ টেস্টে পজিটিভ দুই পুলিশ সদস্য, চলছে তদন্ত

আপডেট সময় : ০১:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬