ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বাস ও লঞ্চের ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যাত্রী কল্যাণ সমিতির

পরিবহন মালিক সমিতির চাহিদা অনুযায়ী একচেটিয়াভাবে বাস ও লঞ্চের ভাড়া বাড়ানো হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, অতীতে জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে ভাড়া বাড়ানো হলেও, পরবর্তীতে তেলের দাম কমলে তার সুফল সাধারণ যাত্রীরা পায়নি।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি ডিজেলের দাম লিটারে এক টাকা বাড়লেও মালিক সমিতিগুলো অযৌক্তিকভাবে বাস ও লঞ্চের ভাড়া বড় অংকের বৃদ্ধির পায়তারা করছে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে এমন সিদ্ধান্ত নিলে তা ভোক্তা অধিকার আইনের চরম লঙ্ঘন হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরোধ প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সম্ভব: ইরান

বাস ও লঞ্চের ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যাত্রী কল্যাণ সমিতির

আপডেট সময় : ১২:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬