ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

৪৭তম বিসিএস ভাইভা: অনলাইনে তথ্য জমা বাধ্যতামূলক, শুরু ১১ মে

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) জানিয়েছে, ভাইভায় অংশ নিতে প্রার্থীদের জন্য অনলাইনে ‘বিপিএসসি ফরম-৩’ পূরণ করা বাধ্যতামূলক। সম্প্রতি কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রার্থীদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে বাংলায় ফরমটি পূরণ করতে হবে। এই প্রক্রিয়াটি নিরবচ্ছিন্ন রাখতে ইউনিকোড সমর্থিত হালনাগাদ ব্রাউজার ব্যবহারের পরামর্শ দিয়েছে কমিশন। ফরম পূরণের সময় মুক্তিযোদ্ধা কোটা সংক্রান্ত তথ্য সতর্কতার সঙ্গে নির্বাচন করতে হবে। ফরমটি সফলভাবে সাবমিট করার পর তা ডাউনলোড করে দুই কপি প্রিন্ট নিয়ে মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। কোনো ভুল হলে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের সুযোগও রাখা হয়েছে।

এদিকে, সাধারণ ক্যাডারের ২ হাজার ৫৭০ জন উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচিও ঘোষণা করেছে পিএসসি। আগামী ১১ মে থেকে রাজধানীর শেরেবাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এই সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী প্রার্থীদের ভাইভা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের কড়াপুর মিয়াবাড়ি মসজিদ: ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতি বিজড়িত এক স্থাপত্য

৪৭তম বিসিএস ভাইভা: অনলাইনে তথ্য জমা বাধ্যতামূলক, শুরু ১১ মে

আপডেট সময় : ১১:৩২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬