ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

লক্ষ্মীপুরে দুই উপ-স্বাস্থ্যকেন্দ্রে ১২ বছর ধরে নেই চিকিৎসক

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দুটি উপ-স্বাস্থ্যকেন্দ্রে এক যুগেরও বেশি সময় ধরে কোনো চিকিৎসক নেই। চরআবাবিল ও বামনী ইউনিয়নের এই কেন্দ্রগুলোতে চিকিৎসকের পদ শূন্য থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার সাধারণ রোগী। নিয়মিত চিকিৎসক না থাকায় রোগীদের অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রগুলোতে সপ্তাহে মাত্র একদিন এমবিবিএস ডাক্তার আসার কথা থাকলেও কার্যত তা হচ্ছে না। বর্তমানে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের মাধ্যমেই চলছে চিকিৎসাসেবা। এতে করে মেঘনা উপকূলের জেলে, দিনমজুর এবং শিক্ষার্থীসহ ৮৬ হাজারের বেশি পরিবার মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত চিকিৎসক নিয়োগের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে পুশইন নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব স্থগিত, জামায়াত এমপির ক্ষোভ

লক্ষ্মীপুরে দুই উপ-স্বাস্থ্যকেন্দ্রে ১২ বছর ধরে নেই চিকিৎসক

আপডেট সময় : ১১:৩১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬