কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির, আব্দুল হামিদ মজুমদার মানু, মামুন খান, আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর হোসেন, কাজী আইয়ুব বাঙ্গালী এবং ওসমান গনি মজুমদার রতনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা করেন এবং বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভাপতিকে সংবর্ধনা জানানো হয়।
রিপোর্টারের নাম 






















