গুরুতর অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমদাদুল ইসলামকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে উঠে এসেছে যে, এমদাদুল ইসলাম এর আগে জিএসপি ফাইন্যান্সে দায়িত্ব পালনকালে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি ছাড়াই কেয়া কসমেটিকসের খেলাপি ঋণকে নিয়মিত হিসেবে প্রদর্শন করেছিলেন। এছাড়া সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে অনিয়ম এবং অতিরিক্ত দণ্ডসুদ আদায়ের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। ইন্টারন্যাশনাল লিজিংয়ে যোগ দেওয়ার সময় এসব তথ্য গোপন করায় বাংলাদেশ ব্যাংক এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিকে একজন অভিজ্ঞ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























