ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আইআইটিআইআর ও আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রকে সমৃদ্ধ করতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীন তথ্যপ্রযুক্তি ও শিল্প গবেষণা ইনস্টিটিউট (আইআইটিআইআর) এবং আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের (এএইচআইএস) মধ্যে একটি সমঝোতা স্মারক হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সিআইইউ ছাত্র-শিক্ষক কেন্দ্রে এটি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের প্রধান উদ্দেশ্য হলো তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ঘটানো। চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে রোবটিকস কর্মশালা, প্রশিক্ষণ, প্রতিযোগিতা এবং প্রযুক্তি মেলার আয়োজন করবে। যাতে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর বিশ্বে নিজেদের দক্ষ করে তুলতে পারে।

আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা অবসরপ্রাপ্ত লে. কর্নেল জিএম আসাদুজ্জামান এবং সিআইইউ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের পক্ষে আইআইটিআইআরর প্রধান ড. সাজ্জাতুল ইসলাম সমঝোতা স্মারকে স্মাক্ষর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন সিআইইউ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. আসিফ ইকবাল, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন রামিসা জাহান, ফ্যাকাল্টি ড. রুবেল সেন গুপ্ত, আতিকুর রহমান, হাবিবুর রহমান, সামিয়া মুন্তাহা, আয়মান ইক্তেদার, আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক পেয়্যার মোহাম্মদ, তৌহিদুল আলম, জোবায়ের আলম, একেএম নুরুল আবসার, রাসিবুল ইসলাম ও এম মোশতাকিম জামান প্রিন্স প্রমুখ। 

উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারক শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত দক্ষতা, গবেষণামূলক মানসিকতা ও উদ্ভাবনী চিন্তাধারা গড়ে তুলবে। তারা বিশ্বাস করেন, এ সহযোগিতা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের পথে এগিয়ে নেবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি হামলায় ইরানের বালিকা বিদ্যালয়ে ৪০ ছাত্রী নিহত: শোকের ছায়া

আইআইটিআইআর ও আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় : ০৬:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫