কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন মো. আসলাম নামে এক যুবক। গত ১০ এপ্রিল সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছেলের কোনো সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বৃদ্ধ মা। এই ঘটনায় পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ আসলাম উপজেলার সৈয়দগাঁও পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হাসিমের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, আসলাম গত কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও তিনি প্রায়ই আশপাশে ঘুরে বেড়াতেন এবং সময়মতো বাড়ি ফিরতেন। তবে ঘটনার দিন নীল রঙের গেঞ্জি ও জিন্সের প্যান্ট পরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
আসলামের বোন জানান, সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার ভাইয়ের কোনো হদিস পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ আসলামের গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা পরিবারের দেওয়া যোগাযোগ নম্বরে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
রিপোর্টারের নাম 























