ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

স্বাস্থ্যসেবায় এক যুগ পূর্ণ করলো বিআরবি হসপিটালস

রাজধানীর পান্থপথে অবস্থিত বিআরবি হসপিটালস তাদের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। স্বাস্থ্যসেবায় এক দশক পূর্তি উপলক্ষে হাসপাতালটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরবি হসপিটালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মো. শামসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া। এসময় হাসপাতালের কনসালটেন্ট, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, বিভাগীয় প্রধান এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক মান বজায় রেখে উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য বিআরবি হসপিটালসকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন যে, এই হাসপাতাল মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করে আগামীতেও উন্নত ও মানসম্পন্ন সেবা অব্যাহত রাখবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং ‘বিআরবি হসপিটাল সেবা সপ্তাহ ২০২৬’ এর উদ্বোধন করা হয়, যা আগামী ২৭শে এপ্রিল পর্যন্ত চলবে। এই সেবা সপ্তাহে রেডিওলজি বিভাগের সকল পরীক্ষার উপর ২৫% এবং প্যাথলজি টেস্টে ৩০% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভাব ও অন্ধকার ভবিষ্যৎ: রোহিঙ্গাদের সমুদ্রে ঠেলে দিচ্ছে ‘ভাগ্যের জুয়া’

স্বাস্থ্যসেবায় এক যুগ পূর্ণ করলো বিআরবি হসপিটালস

আপডেট সময় : ০৭:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬