ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ ভেসে উঠল

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার দুপুরে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে বড় ক্ষীরের দিঘী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জোয়ারের পানিতে মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, লাশ উদ্ধারের পর নলচিরা নৌপুলিশ ও রামগতি বড় ক্ষীরের দিঘীর পুলিশকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল নোয়াখালীর অধীনে হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রির করুণ মৃত্যু, পিকআপ আটক

মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ ভেসে উঠল

আপডেট সময় : ০৭:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬