ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

অবৈধ ইটভাটায় অভিযান: চিমনি ভাঙল প্রশাসন, মালিককে এক লাখ জরিমানা

শরীয়তপুর সদর উপজেলায় প্রশাসনের একাধিক নোটিশ উপেক্ষা করে চালু রাখা একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে ইটভাটার চিমনি ভেঙে এটিকে অকার্যকর করা হয় এবং ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার শৌলপাড়া এলাকায় মেসার্স হাওলাদার ব্রিকসে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার সাহা। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমানও অভিযানে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৈধ অনুমোদন না থাকায় ভাটাটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। কিন্তু কর্তৃপক্ষ সেই নির্দেশ অমান্য করে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। আইন অনুযায়ী, ভাটার এক কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় থাকলে তা সরিয়ে নিতে হয়। কিন্তু হাওলাদার ব্রিকসের মাত্র আড়াইশ মিটার দূরে একটি প্রাথমিক বিদ্যালয় থাকা সত্ত্বেও মালিক পক্ষ তা সরিয়ে নেয়নি। পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, আইন অনুযায়ী ভাটাটির অবস্থান অবৈধ। হাইকোর্টের নির্দেশনার আলোকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা ভাটার কারণে সৃষ্ট ধোঁয়া ও দূষণ থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রির করুণ মৃত্যু, পিকআপ আটক

অবৈধ ইটভাটায় অভিযান: চিমনি ভাঙল প্রশাসন, মালিককে এক লাখ জরিমানা

আপডেট সময় : ০৭:০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬