ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ফরিদপুরে পুলিশকে পিটিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার মুন্সিরচর বাজার এলাকায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অভিযুক্ত আসামি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির খান।

পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনে গ্রেফতার করার পর কবির খানের অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে চরভদ্রাসন থানার পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন, যারা বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। কবির খানের বিরুদ্ধে ভূমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আসামিকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীজির (সা.) অর্থনৈতিক জীবন: দারিদ্র্যের আড়ালে সচ্ছলতার চিত্র

ফরিদপুরে পুলিশকে পিটিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই

আপডেট সময় : ০৪:৪৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬