ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

অভিনয় ছেড়ে পরিচালনায় রোজিনা, আসছে নতুন সিনেমা ‘এখনই সময়’

চার দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রের পর্দায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন নন্দিত নায়িকা রোজিনা। তবে এবার তিনি অভিনয়ে নয়, ক্যামেরার পেছনে দাঁড়িয়ে দর্শকদের নতুন কিছু উপহার দিতে আসছেন। বর্তমানে তিনি তার পরিচালিত দ্বিতীয় সিনেমা নির্মাণের পরিকল্পনা নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এখনই সময়’। এর গল্প রচনা করছেন প্রখ্যাত কাহিনীকার ছটকু আহমেদ। এর আগে ২০২৩ সালের ৩ মার্চ রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’ মুক্তি পায়।

‘এখনই সময়’ সিনেমাটি প্রসঙ্গে রোজিনা বলেন, ‘এই সিনেমাটি মূলত আমাদের জীবনেরই গল্প, আমাদের বর্তমান সময়ের প্রতিচ্ছবি। গল্পের প্রয়োজনে এতে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং আরও অনেক কিছুই থাকবে। সিনেমা জীবনেরই আয়না, তবে গল্পের প্রয়োজনে কিছু সিনেমাটিক উপাদানও যুক্ত হবে। ছটকু আহমেদ আমাদের দেশের একজন গুণী পরিচালক ও কাহিনীকার। তার ওপর আমার আস্থা আছে বলেই তাকে সিনেমার গল্প লিখতে দিয়েছি। সিনেমার নির্মাণে বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই এখন বাজেট নিয়েই ভাবছি। সবকিছু ঠিকঠাক হলে আশা করছি চলতি বছরেই আমার দ্বিতীয় সিনেমা ‘এখনই সময়’-এর নির্মাণকাজ শুরু করতে পারব। কোন কোন অভিনেতা-অভিনেত্রী এতে অভিনয় করবেন, তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে আমার বিশ্বাস, আগের সিনেমার চেয়ে এই সিনেমার গল্প অনেক বেশি সুন্দর হবে।’

উল্লেখ্য, রোজিনা তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। ১৯৭৭ সালে চিত্রনায়ক ওয়াসিমের বিপরীতে ‘রাজমহল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। এরপর আমজাদ হোসেন পরিচালিত ‘কসাই’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে ‘জীবনধারা’ এবং ‘দিনকাল’ সিনেমায় অভিনয়ের জন্যও তিনি জাতীয় পুরস্কার পান। দীর্ঘ বিরতির পর তিনি ‘রাক্ষুসী’ সিনেমায় অভিনয় করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন, অর্ধশতাধিক ফিলিস্তিনি আটক

অভিনয় ছেড়ে পরিচালনায় রোজিনা, আসছে নতুন সিনেমা ‘এখনই সময়’

আপডেট সময় : ০৪:২৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬