ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ফতুল্লায় বিএনপির তিন নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির তিন নেতার বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ হাসান শাহীন ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) সাইফুল ইসলাম বিপ্লব, এনায়েতনগর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন এবং বিএনপি নেতা খায়রুল আলম।

অভিযোগে মাসুদ হাসান শাহীন জানান, তিনি এবং স্থানীয় বিএনপি নেতারা ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় এসরোটেক্স গ্রুপ গার্মেন্টসের ওয়েস্টিজ মালামাল ক্রয় করে ব্যবসা করেন। লাভের একটি অংশ তিনি এলাকার মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল এবং অসহায়-গরীব-বৃদ্ধদের মাঝে দান করে থাকেন। কিন্তু থানা বিএনপির বহিষ্কৃত সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লবের নেতৃত্বে সিরাজউদ্দিন ও খায়রুল আলম তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন।

ঘটনার বিবরণে মাসুদ হাসান শাহীন উল্লেখ করেন, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিপ্লবের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে তার কাছে এসে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তিনি ও তার সঙ্গীয় লোকজন চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা তার ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করে এবং গার্মেন্টসের সামনে যেতে নিষেধ করে।

তবে, অভিযুক্ত সাইফুল ইসলাম বিপ্লব এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং তিনি এলাকায় থাকেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন, অর্ধশতাধিক ফিলিস্তিনি আটক

ফতুল্লায় বিএনপির তিন নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ

আপডেট সময় : ০৪:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬