ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার বাড়ছে সরবরাহ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণার পর এবার গ্রাহকদের চাহিদা বিবেচনায় তেলের সরবরাহ ও বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২০ এপ্রিল) থেকে দেশের চারটি তেল বিতরণকারী কোম্পানি বর্ধিত হারে জ্বালানি তেল পাবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গত রবিবার (১৯ এপ্রিল) রাতে বিপিসি থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয় যে, গত ৩০ দিনের গড় বিক্রির হারের ওপর ভিত্তি করে ডিজেল ও পেট্রোলের বরাদ্দ ১০ শতাংশ এবং অকটেনের বরাদ্দ ২০ শতাংশ বাড়ানো হয়েছে। বিপিসির মহাব্যবস্থাপক ফেরদৌসি মাসুম হিমেলের সই করা এই নির্দেশনাটি ইতোমধ্যে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে কার্যকর করার জন্য পাঠানো হয়েছে।

বিপিসির নতুন এই সিদ্ধান্তের ফলে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল), যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (যেওসিএল) এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড (এসএওসিএল)—এই চারটি কোম্পানি মিলে প্রতিদিন গড়ে ১৩ হাজার ৪৯ মেট্রিক টন ডিজেল, ১ হাজার ৪২২ মেট্রিক টন অকটেন এবং ১ হাজার ৫১১ মেট্রিক টন পেট্রোল বাজারে সরবরাহ করতে পারবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাজারে তেলের প্রাপ্যতা নিশ্চিত করা এবং দীর্ঘ লাইনের ভোগান্তি কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতেই সরকার এই বাড়তি সরবরাহের পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এর ফলে পাম্পগুলোতে তেলের কৃত্রিম সংকট কাটবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

কর্মবিরতি প্রত্যাহার, রামেক হাসপাতালে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার বাড়ছে সরবরাহ

আপডেট সময় : ০৯:২৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬