ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী মাওলানা ফারুক আর নেই

তাবলীগ জামাত বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরুব্বী ও কাকরাইল মসজিদের আহলে শুরা মাওলানা ফারুক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মরহুম মাওলানা ফারুকের আদি নিবাস লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পেয়ারাপুর এলাকায়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনি খেদমত ও তাবলীগের মেহনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

মাওলানা ফারুকের মৃত্যুতে দেশের আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজা ও দাফন সংক্রান্ত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত গাকৃবি উপাচার্য ড. মোস্তাফিজুর রহমান

তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী মাওলানা ফারুক আর নেই

আপডেট সময় : ০৯:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬