ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

খুলনায় শরবত বিতরণের আড়ালে থাকা শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনা মহানগরীর শিববাড়ি মোড় এলাকা থেকে কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ‘গ্রুপ বি’-এর সক্রিয় সদস্য সাইদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় শরবত বিক্রিতে ব্যবহৃত একটি ভ্যানসহ চালক আরিফ হোসেনকেও হেফাজতে নেওয়া হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র অনুসারীরা ওই এলাকায় শরবত বিতরণের ছদ্মবেশে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত সাইদুরের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র আইনে মামলা রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, আটক ভ্যানচালক আরিফ হোসেনের অপরাধের রেকর্ড যাচাই করা হচ্ছে। কোনো অপরাধে সংশ্লিষ্টতা না পাওয়া গেলে তাকে ছেড়ে দেওয়া হবে। বর্তমানে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত সেনারা’, শত্রুকে কড়া হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

খুলনায় শরবত বিতরণের আড়ালে থাকা শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬